শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

18001

surplus

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ২০:৫০

অন্যান্য

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ২০:৫০

ছবি: সংগৃহীত

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

এক অভিনন্দন বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, হুমায়ুন কবির একজন অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাবান রাজনীতিক। রাষ্ট্র পরিচালনা ও কূটনৈতিক অঙ্গনে তার অভিজ্ঞতা দেশের পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হুমায়ুন কবির তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন-এটাই প্রত্যাশা।

মিফতাহ্ সিদ্দিকী নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের পররাষ্ট্র সম্পর্ক আরও সমৃদ্ধ ও বন্ধুত্বপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।