শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

17988

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ১৬:৩৬

আপডেট

২২ আগস্ট ২০২৬ ১৭:৪৩

সিলেট

ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৬:৩৬

সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে একজন হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার মোহাম্মদপুর দরকা গ্রামের ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৫)। বাকি ৩ জন একই পরিবারের সদস্য; তারা হলেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের গফুর মিয়ার ছেলে লেমত মিয়া, তার স্ত্রী অযুফা (২৬) এবং তাদের মেয়ে মারিয়া (৮)।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। তিনি বলেন, প্রাথমিকভাবে ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে প্রথমে একজন নারীকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।