শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

18010

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ২২:৫০

সিলেট

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ২২:৫০

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শুক্রবার রাত ও শনিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় ওরফে মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী দাবিদার ২৫-৩০ জন নেতাকর্মী কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল ব্রিজের ওপর একটি ঝটিকা মিছিল বের করে। কয়েক মিনিটের এই মিছিলে তারা উসকানিমূলক স্লোগান দেয় এবং সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার পরপরই আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ। অভিযানে এখন পর্যন্ত এজাহারনামীয় ৪ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম।