শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

17986

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ১৪:০১

আপডেট

২২ আগস্ট ২০২৬ ১৪:১০

সিলেট

সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৪:০১

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ফোন নম্বর হ্যাক করার ঘটনা ঘটেছে। হ্যাক করা ওই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জেলা প্রশাসন এ ঘটনায় সতর্কতামূলক বার্তা জারি করেছে। উক্ত নম্বর থেকে যেকোনো ধরনের আর্থিক দাবি বা প্রলোভনমূলক বার্তা পেলে তা এড়িয়ে চলার জন্য এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি জানান, শনিবার (আজ) দুপুর ১২টার দিকে একটি নম্বর হ্যাক হয়। বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এটি পুনরুদ্ধারের কাজ চলছে।

তিনি আরও জানান, প্রতারণামূলক এ কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ কোনো ধরনের আর্থিক ক্ষতির শিকার না হন।

জানা যায়, হ্যাক হওয়া নম্বরটি (০১৭৩০৩৩১০২২) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের নাম্বার। ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জরুরি প্রয়োজনে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে একজন সাংবাদিকের কাছে পাঠানো বার্তায় ১৫ হাজার টাকা জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয় এবং একটি বিকাশ নম্বর (০১৩৫১২২৪৯৫৫) উল্লেখ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, এটি একটি প্রতারণামূলক চক্রের কাজ হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।