শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

18008

surplus

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ২২:১৮

অন্যান্য

মালয়েশিয়ায় ১৬৪ বাংলাদেশিসহ ২৫২ অভিবাসী আটক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ২২:১৮

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় অভিযান চালিয়ে ২৫২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

শনিবার (২২ আগস্ট) ভোরে পরিচালিত সমন্বিত অভিযানে ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতার বিষয়টি পরীক্ষা করা হয়। অভিযানের সময় আটক এড়াতে কয়েক ডজন অবৈধ অভিবাসী পালিয়ে পাশের একটি পরিত্যক্ত খনির এলাকায় (লম্বং) আশ্রয় নেন। এ সময় কেউ কেউ খাটের নিচে লুকিয়ে থেকেও রক্ষা পাওয়ার চেষ্টা করেন। 

সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ২৫২ জনের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি, ৫৭ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, তিনজন ভারতের, তিনজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

তিনি বলেন, আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। মিয়ানমারের ৫০ জন পুরুষ ও সাতজন নারী, ইন্দোনেশিয়ার ১৬ জন পুরুষ ও আটজন নারী, ভারতের তিনজন পুরুষ, নেপালের তিনজন পুরুষ এবং পাকিস্তানের একজন পুরুষকে আটক করা হয়েছে।

ভোর ১টা ৫৫ মিনিটের দিকে শুরু হওয়া এ অভিযানে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জাতীয় মাদকবিরোধী সংস্থা (এএডিকে) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) সদস্যরা অংশ নেন।

অভিযানে বিদেশিদের মধ্যে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের মতো বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়।

মোহাম্মদ খুসাইরি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত, আটক, আদালতে সোপর্দ এবং দেশ থেকে বহিষ্কারের লক্ষ্যে আইন প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে। তিনি নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা ইমিগ্রেশন বিভাগকে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেন।

আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় তদন্ত করা হচ্ছে।