শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17991

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ১৭:৩৫

আপডেট

২২ আগস্ট ২০২৬ ১৭:৩৭

সিলেট

সিলেটে এসেই যে ‘হুঁশিয়ারি’ দিলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৭:৩৫

সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার দুপুরে সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, সিলেটে কোনো মাদকের আনাগোনা, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না।

মন্ত্রী জানান, এ বিষয়ে এসএমপি কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। এসব সমস্যা নির্মূলে আইনের মধ্যে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসএমপি কমিশনার।

এ সময় মার্কিন শুল্ক, ভারতের ব্যবসায়ীদের বিনিয়োগ আগ্রহ ও দেশের বাণিজ্য ঘাটতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

ইমজা / মাহি