শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

18003

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ২১:০৩

আপডেট

২২ আগস্ট ২০২৬ ২১:০৪

সিলেট

সিলেটের আওয়ামী লীগের ১৬২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ২১:০৩

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে অলংকারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে ৯২ জনের নাম উল্লেখসহ আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদকে।

আসামিদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুসহ স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া বিশ্বনাথের পাশাপাশি পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার কয়েকজনকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাতে রামপাশা এলাকায় অভিযুক্তরা টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও মিছিলের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক তৈরির পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে মামলায়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আব্দুল কাইয়ুমকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।