শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18011

sylhet

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৬ ১৩:০৭

আপডেট

২৩ আগস্ট ২০২৬ ১৪:৩৪

সিলেট

পরিকল্পিত আধুনিক পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু ২৫ আগস্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ১৩:০৭

ছবি: সংগৃহীত

সিলেট ও এর আশপাশের এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আগামী ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় নগরের বন্দরবাজার সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এসব তথ্য জানান। তিনি বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩ এর আওতায় গঠিত এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও পর্যটনসমৃদ্ধ নগর গড়ে তোলা, সুষম ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন সাধন।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সিউকের আওতাধীন এলাকায় সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার মোট ৪১টি ইউনিয়ন এবং সিটি করপোরেশন এলাকা অন্তর্ভুক্ত করা হবে। এর মোট আয়তন প্রায় ১ হাজার ১৬৮ বর্গকিলোমিটার।

কর্তৃপক্ষের ঘোষিত কার্যক্রমের মধ্যে রয়েছে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভবন নির্মাণ ও অনুমোদন কার্যক্রম পরিচালনা, নতুন আবাসন প্রকল্প গ্রহণ, নিম্নআয়ের মানুষের আবাসন সমস্যা সমাধান, নাগরিক সুবিধা বৃদ্ধি ও সংরক্ষণ এবং পরিবেশ দূষণ প্রতিরোধ। পাশাপাশি পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, উড়ালসেতু নির্মাণ, যান চলাচল ব্যবস্থাপনা এবং নালা-খাল-নদী উন্নয়নেও প্রকল্প গ্রহণের সুযোগ থাকবে।

সিউক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে স্থায়ী কার্যালয় স্থাপন, দুটি আঞ্চলিক কার্যালয়ের স্থান নির্ধারণ, আবাসন প্রকল্পে সবুজায়ন নিশ্চিত করা, গ্রিন বিল্ডিং সনদ চালু করা এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সিলেট-তামাবিল সড়ক ও বাদাঘাট এলাকায় আবাসিক উন্নয়ন, নতুন সংযোগ সড়ক, বাইপাস এবং উড়ালসেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, উদ্বোধনের পর সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং নগর উন্নয়নবিষয়ক সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।