শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18048

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ১৮:৫৫

সিলেট

হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১৮:৫৫

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা।

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় জেলার প্রায় অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মো. রাশেদুজ্জামান চৌধুরী এবং জেলা জাসাস-এর আহ্বায়ক মো. মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

আফজাল আহমেদ-এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিশু-কিশোররা সমবেতভাবে ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানটি পরিবেশন করে।

চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- মোছাম্মদ চাঁদনী আক্তার, সাঁদ বিন হারুন, ইতি গোপ, জয় মিয়া, তায়্যিবা আক্তার রুহী এবং মো. রাফি ইকবাল দিহান।

অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে তাদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজের মূলধারায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন করা প্রয়োজন।

ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের অংশগ্রহণে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।