ইংল্যান্ডপ্রবাসী ছালেহা খানম উদ্দিনের স্মরণে সৈয়দপুরে দোয়া মাহফিল
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ২০:২২
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডে ইন্তেকাল করেছেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মরহুমা ছালেহা খানম উদ্দিন। তাঁর রুহের মাগফিরাত কামনায় সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দপুরে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমা ছালেহা খানম উদ্দিনের সন্তান সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, সৈয়দ কামাল উদ্দিন ও সৈয়দ কাওসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে উপস্থিত ব্যক্তিরা মরহুমা ছালেহা খানম উদ্দিনের জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
