শিরোনাম
৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন রংপুরের গণপতি হত্যার সঙ্গে ৪০ বছর আগের ব্রাহ্মনবাড়িয়ার শশাংক হত্যাকান্ডের মিল দেখছেন নেটিজেনরা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

https://www.emjanews.com/

18080

surplus

প্রকাশিত

২৫ আগস্ট ২০২৬ ১৯:১০

অন্যান্য

নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সভা ও দোয়া মাহফিল 

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৯:১০

ছবি: সংগৃহীত

নর্থ ইস্ট মেডিকেল কলেজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও জীবনাদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এই আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে সম্মিলিতভাবে শিল্পীদের পরিবেশনায় হৃদয় ছোঁয়া নাতে রাসূল পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসাবে ছিলেন ভ্যালিসিটি সেন্ট্রাল জামে মসজিদের খতিব শায়েখ হাফিজ মাওলানা মামুনুর রশিদ মাদানী। তিনি তাঁর বক্তব্যে মুহাম্মদ (সা.)-এর আদর্শে জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং কোরআন-হাদীসের নির্দেশনা অনুযায়ী চলার প্রতি সবাইকে উৎসাহিত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও রসূল (সা.) এর জীবন ও কর্ম সম্পর্কে যথার্থতা তুলে ধরেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির চেয়ারম্যান, অধ্যাপক ডাঃ গুলজার আহমেদ। সভায় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর পরিচালক, আবু আহমেদ সিদ্দিকী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত দুই দিনব্যাপী আযান, হামদ-নাত, ক্বেরাত, ক্যালিগ্রাফি ও রাসূল (সা.) এর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্টানে উক্ত প্রতিযোগীতার ১ম, ২য় ও ৩য় স্থানকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।