শিরোনাম
কথিত তৌহিদী জনতার বাধা উপেক্ষা করে বিয়ানীবাজারে নৌকাবাইচ অনুষ্ঠিত নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ: শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট ৬৪ জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে ৩০ জন: সিলেটের চার জেলায় কে কোথায়? নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৩৩২, বাড়ছে নিখোঁজের তালিকাও নেপালের বন্যার পানি গঙ্গা হয়ে আসছে বাংলাদেশে টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? জানা যায়নি ২৪ ঘণ্টাতেও সিলেটে এসএমপির অভিযানে ২৯ জন গ্রে/ফতার, বিপুল মালামাল জব্দ সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু বরফধস ও রাবিশে তৈরি কৃত্রিম লেক বিস্ফোরণ, নেপালে শতাধিক প্রাণহানি

https://www.emjanews.com/

18150

sylhet

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৬ ১৬:৫০

আপডেট

২৮ আগস্ট ২০২৬ ১৬:৫২

সিলেট

কথিত তৌহিদী জনতার বাধা উপেক্ষা করে বিয়ানীবাজারে নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ১৬:৫০

সিলেটের বিয়ানীবাজারে কথিত তৌহিদী জনতার বাঁধা উপেক্ষা করে অবশেষে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

শুক্রবার বিকেলে সোনাই নদীতে লাউতা-বাহাদুরপুর যুব সমাজের আয়োজনে বসে নৌকাবাইচের ৩০ তম আসর।

দুপুরের পর থেকেই নদীর দুই তীরে জড়ো হতে থাকেন শত শত মানুষ। নদীর বুকে একের পর এক নৌকার ছুটে চলা আর মাঝিদের বৈঠার ছন্দে তৈরি হয় উৎসবের আমেজ।

এবারের প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি নৌকা। মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের গোলাপগঞ্জ থেকে আসা নৌকাগুলোর মধ্যে ছিল ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’।

নৌকার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে নদীর পাড়ে ভিড় করেন নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন গ্রামবাংলার এই ঐতিহ্য উপভোগ করতে।

এর আগে নৌকাবাইচ বন্ধের দাবি নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই আয়োজন।

স্থানীয়দের প্রত্যাশা, সোনাই নদীর নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিত হলে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে, অন্যদিকে বাড়বে এলাকার মানুষের বিনোদনের সুযোগ। তবে কোন উশৃঙ্খলা বা অপতৎপরতার কারণে এটি বন্ধ হয়ে যাক তা কোনভাবেই উচিত না।