শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18153

sylhet

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৬ ১৮:৪৩

আপডেট

২৮ আগস্ট ২০২৬ ২২:০৩

সিলেট

সিলেটে বাস-অটোরিকশা-বাইকের ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ১৮:৪৩

ছবি: ইমজা নিউজ

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি দ্রুতগতির বাস শাপলা গেট এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তায় ছিটকে পড়ে রক্তাত্ব হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ব্যস্ততম বঙ্গবীর রোডে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয় এবং যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস, অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জব্দকৃত যানবাহনগুলো থানা হেফাজতে রয়েছে।

এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।