শিরোনাম
৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার সিলেটে বাস-অটোরিকশা-বাইকের ত্রিমুখী সংঘর্ষ কথিত তৌহিদী জনতার বাধা উপেক্ষা করে বিয়ানীবাজারে নৌকাবাইচ অনুষ্ঠিত নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ: শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট ৬৪ জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে ৩০ জন: সিলেটের চার জেলায় কে কোথায়? নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৩৩২, বাড়ছে নিখোঁজের তালিকাও নেপালের বন্যার পানি গঙ্গা হয়ে আসছে বাংলাদেশে টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু

https://www.emjanews.com/

18154

national

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৬ ১৯:০১

জাতীয়

বিদ্যুৎ করিডর: ভারতকে চার শর্ত দিচ্ছে বাংলাদেশ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ১৯:০১

ছবি: সংগৃহীত

ভারতের প্রস্তাবিত বিদ্যুৎ সঞ্চালন করিডর বা গ্রিড লাইন নির্মাণের ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ বিসর্জনে নারাজ বাংলাদেশ। ভারতের আসাম রাজ্যের বরনগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডের ওপর দিয়ে ৭৬৫ কেভির হাইভোল্টেজ লাইন স্থাপনে দিল্লির নতুন তাগাদার বিপরীতে চারটি কঠোর শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, এই করিডরের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত লাভ এবং সংশ্লিষ্ট অনিশ্চয়তাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাবে না সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ভারতকে দেওয়ার জন্য যে চারটি শর্ত চূড়ান্ত করা হচ্ছে, তার মধ্যে প্রধান হলো ব্রহ্মপুত্র নদে বাঁধ দিয়ে উৎপাদিত বিদ্যুৎ এই লাইনে প্রবাহিত হবে কি না তা স্পষ্ট করা। কারণ, ব্রহ্মপুত্রে বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরবঙ্গ মারাত্মক পানিশূন্যতা ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়তে পারে।

দ্বিতীয়ত, নেপাল ও ভুটান থেকে সস্তায় জলবিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশকে ভারত ও নেপালের মধ্যে আলাদা গ্রিড লাইন তৈরির সুযোগ দিতে হবে। তৃতীয় শর্ত হিসেবে, এই সঞ্চালন লাইন থেকে বাংলাদেশ ঠিক কতটুকু বিদ্যুৎ আমদানির সুযোগ পাবে তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ শর্তে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অর্থনৈতিক লাভ-ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব স্পষ্ট করার দাবি রাখা হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, ভারত যেভাবে একপাক্ষিক করিডর চাচ্ছে, বাংলাদেশ সেই ভাবনার সাথে একমত নয়। বরং ঢাকা চায় নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশ-এই চার দেশ মিলে একটি সমন্বিত আঞ্চলিক গ্রিড গঠন করতে। এ লক্ষ্যে জুলাই মাসে বিদ্যুৎ সচিবের দিল্লি সফরেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম এ বিষয়ে বলেন, আঞ্চলিক গ্রিড লাইন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য জরুরি হলেও, সস্তায় বিদ্যুৎ আমদানির সুযোগ নিশ্চিত করা এবং দেশের স্বার্থ রক্ষা করাই হওয়া উচিত মূল লক্ষ্য।