https://www.emjanews.com/

18169

sports

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৬ ০০:১৭

খেলাধুলা

দক্ষিণ সুরমায় স্টেডিয়ামের জমি দেখতে আজ আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ০০:১৭

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ শনিবার (২৯ আগস্ট) সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন। 

সফরসূচি অনুযায়ী, দুপুরে সিলেটে এসে তিনি দক্ষিণ সুরমা উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

পরিদর্শন শেষে অন্যান্য কর্মসূচি সম্পন্ন করে রাতেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণ হলে স্থানীয় তরুণ ও ক্রীড়াবিদদের খেলাধুলার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।