শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18164

sylhet

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৬ ২২:০৮

সিলেট

মধ্যরাতে প্রশাসনের অভিযান: সিলেটে পাথর জব্দ, নৌকা ধ্বংস

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ২২:০৮

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অবৈধভাবে খনিজ সম্পদ লুটপাট রোধে মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। টানা দুই দিনের এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আনুমানিক ২০০ ঘনফুট অবৈধ পাথর জব্দ করা হয়।

জব্দকৃত পাথরগুলো জাফলং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকের জিম্মায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের দ্বিতীয় পর্যায়ে শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড় এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি সেভ মেশিন ও আটটি নৌকা স্পটেই ধ্বংস করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন রোধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের আকস্মিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।