ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাজভোজন পার্টি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হেসেন বলেন, দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আপনাদের সফলতার যাত্রা শুরু হলো। এ যাত্রা যেন থেমে না যায়। আপনারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিকতা চর্চায় মনোনিবেশ করবেন। যাতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন।
ওসমানীনগর উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট পশ্চিম জেলা তালামীযে ইসলামিয়ার সহ-সভাপতি ফয়ছল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, দৈনিক ইনকিলাবের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চয়ন, ইউকে কমিউনিটি নেতা নোমান আহমদ ও বদরুল হোসাইন, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী, আল-ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, এমসি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান নোমান, সিলেট পশ্চিম জেলা তালামীযে ইসলামিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, সাবেক উপজেলা সভাপতি হাফিজ আব্দুল আমিন এবং আল-ইসলাহ উছমানপুর ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক জামিল জায়গীরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
