ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে রাজিয়া এন্টারপ্রাইজ, আব্দুল হামিদ গ্যাস হাউজ ও আহমদ আলী এন্ড ব্রাদার্সের উদ্যোগে পিএলপিজি প্রসেন্টস ডিলার সেফটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএলপিজি টোটাল গ্যাসের জেনারেল ম্যানেজার ওসমান আলী।
মেসার্স রাজিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হামিদের সভাপতিত্বে ও পিএলপিজি টোটাল গ্যাসের ডেপুটি সেলস ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা এলপিজির সভাপতি মাহবুবর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী খোকন, উপদেষ্টা নুরুল ওয়াসে আলতাফি, সহ-কোষাধ্যক্ষ শামীম আহমদ ও সদস্য রুবেল মিয়া।
বক্তারা বলেন, এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ ধরনের আয়োজন ব্যবসায়ী ও রিটেইলারদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম ফিলিং স্টেশনের প্রোপাইটর আব্দুল মুমিন, পেট্রোল ম্যাক্স এলপিজির রিজনাল ম্যানেজার আসিফ আনোয়ার, জি গ্যাস এলপিজির ডিভিশনাল ইনচার্জ আক্তার হোসেন, রাজিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার মিনহাজুর রহমান মিজুসহ এলপিজি খাতের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও রিটেইলাররা।
অনুষ্ঠানে এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, গ্যাস ব্যবহারে সতর্কতা এবং ব্যবসায়িক কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা করায় অনুষ্ঠানে এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জন ব্যবসায়ীকে পুরুষ্কার করা হয়।
