শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

18181

sylhet

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৬ ১৭:০০

সিলেট

সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ১৭:০০

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে গত ২৭ আগস্ট ২০২৬ (০০.০০ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী আটককৃত ব্যক্তিরা।

অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়া ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মহানগরের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।