শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

18190

sylhet

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৬ ২১:০৪

সিলেট

হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ, যুবক আটক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ২১:০৪

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভি সাওতাল (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

অভি সাওতাল চুনারুঘাট  উপজেলার লালচান্দ চা বাগানের চিনাইবিল এলাকার  অনিল সাঁওতালের ছেলে।

বাগানের কয়েকজন জানান-অভি নোয়াপাড়া চা বাগানে মামার বাড়ি থেকে স্হানীয় একটি  কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। ভুক্তভোগী নারী শ্রমিকও (২৩) ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে কাজের সুবাদে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে অভি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

শুক্রবার সন্ধ্যায় অভি ওই নারীকে নোয়াপাড়া চা বাগানের ২০ নম্বর সেকশনে ডেকে নিয়ে যান। সেখানে ভূক্তভোগি নারীর ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন নোয়াপাড়া চা বাগানে নাচ ঘরে নিয়ে আসে। সেখানে বিষয়টি সমঝোতার চেষ্টায় ব্যর্থ হয়। ফলে শনিবার বিকালো অভিকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

মাধবপুর থানার  ওসি মোঃ সোহেল রানা বলেন  এখন ও অভিযোগ পাইনি অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে  আইনানুক ব্যবস্থা নেওয়া হয়।