শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

18237

sylhet

প্রকাশিত

৩১ আগস্ট ২০২৬ ২৩:৫৮

সিলেট

বড়লেখা সীমান্তে ‘বিদেশি পিস্তল’ নিয়ে বিজিবি-পুলিশের তথ্যে গড়মিল

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ২৩:৫৮

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে গোলাগুলির পর এক ভারতীয় নাগরিককে অস্ত্র ও ইয়াবাসহ আটকের ঘটনায় উদ্ধার করা অস্ত্র নিয়ে বিজিবি ও পুলিশের তথ্যে ভিন্নতা দেখা দিয়েছে।

২৭ আগস্ট কুমারশাইল সীমান্তে অভিযানের পর বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি ‘বিদেশি পিস্তল’, দুই রাউন্ড .২২ বোরের গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় চোরাকারবারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির কথাও জানানো হয়।

তবে বড়লেখা থানায় দেওয়া বিজিবির এজাহারে অস্ত্রটিকে ‘পিস্তল সদৃশ্য ইয়ারগান’ বলা হয়েছে। অস্ত্রটির গায়ে ‘RHINO TOY Air Pistol’ লেখা ছিল বলে উল্লেখ করা হয়েছে। দুই রাউন্ড গুলিকে সেখানে ‘শিশা গুলি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এজাহারে গোলাগুলির কোনো উল্লেখ নেই।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি মডিফাইড। গায়ে এক ধরনের লেখা থাকলেও বাস্তবে এটি ভিন্ন ধরনের অস্ত্র এবং উদ্ধার করা গুলিও প্রাণঘাতী। বিষয়টি নিশ্চিত হতে অস্ত্র ও গুলি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, বিজিবির এজাহারের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি সদৃশ্য বস্তু ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।