শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

18203

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৬ ১৫:৪২

সিলেট

সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৫:৪২

দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতির প্রভাবে সিলেটেও লোডশেডিংয়ের চাপ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুৎ বিভ্রাট বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার পিক আওয়ারে মোট ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর মধ্যে সিলেট জোনে প্রায় ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

জানা গেছে, সাধারণত সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়কে পিক আওয়ার ধরা হয়। এই সময়ে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, ফলে সরবরাহে ঘাটতি দেখা দিলে লোডশেডিং বাড়ে।

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি লোডশেডিংয়ের চাপ পড়তে পারে ঢাকা জোনে, যেখানে ৫৬৯ মেগাওয়াট ঘাটতি হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে, রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে এবং চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম লোডশেডিং হতে পারে বরিশাল জোনে, যেখানে ৭০ মেগাওয়াট ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার জন্য সাধারণ জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।