শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

18204

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৬ ১৭:০৩

আপডেট

৩০ আগস্ট ২০২৬ ১৭:০৪

সিলেট

সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৭:০৩

হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে শাবানা বেগম (২৩)।

ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম তার দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের সময় দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকা বড় ভাই শাহিন মিয়ার কাছে জমা রাখেন। পরবর্তীতে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা নেন। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছেই ছিল। সম্প্রতি ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এ নিয়ে গত শুক্রবার ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন শাহিন মিয়া। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও। শনিবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন মিয়া ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। এ ঘটনায় অভিযুক্ত শাহিন মিয়া পলাতক থাকায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।