শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

18241

sylhet

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৮

সিলেট

ঢাকায় ফিরল সিলেটগামী ফ্লাইট, পরপর দুদিন যান্ত্রিক ত্রুটি!

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৮

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সিলেটগামী বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে আবার ঢাকায় ফিরে গেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানে থাকা যাত্রীরা। আগের দিনও দুবাই থেকে সিলেটগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠার পর দীর্ঘ বিলম্বে সেটি সিলেটে পৌঁছায়। মাত্র দুই দিনের ব্যবধানে সিলেটগামী দুটি ফ্লাইটে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে বিমানগুলোর রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে বিমানের একটি ফ্লাইট। কিছুদূর যাওয়ার পর হঠাৎ উড়োজাহাজে ঝাঁকুনি ও অস্বাভাবিক শব্দ অনুভূত হয়। একপর্যায়ে বিমানবালা যাত্রীদের জানান, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং ঝুঁকি না নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে নেওয়া হবে।

ফ্লাইটটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিমানের ওই যাত্রীদের মধ্যে ছিলেন আমেরিকাপ্রবাসী লেখক ও সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। তিনি উড়োজাহাজের ভেতর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে বিমানবালাকে যাত্রীদের উদ্দেশে বলতে শোনা যায়, টেক-অফের পর যাত্রীরা যে শব্দ শুনেছেন, সেটি বিবেচনায় নিয়ে ক্যাপ্টেন কোনো ঝুঁকি না নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিমানের নিরাপত্তা ও পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন যাত্রী।

এক যাত্রী বলেন, তিনি নিজে একজন চালক এবং বিমানে ওঠার পরপরই অস্বাভাবিক শব্দ শুনে কোনো সমস্যা হয়েছে বলে বুঝতে পেরেছিলেন। তার প্রশ্ন, যাত্রীরা যদি শব্দ শুনে সমস্যা আঁচ করতে পারেন, তাহলে উড্ডয়নের আগে সংশ্লিষ্টরা বিষয়টি কেন শনাক্ত করতে পারেননি?

তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে সিলেটে পাঠানো হয়। ইব্রাহিম চৌধুরী খোকন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অন্য ফ্লাইটে তারা সিলেটের উদ্দেশে রওনা হন এবং সোয়া ১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

একদিন আগে দুবাই-সিলেট ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটি

ঘটনার এখানেই শেষ নয়। এর মাত্র একদিন আগে, রোববার (৩০ আগস্ট), দুবাই থেকে সিলেটগামী বিমানের আরেকটি ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটির অভিযোগ ওঠে। ওই ফ্লাইটটি রোববার সকালে সিলেটে পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দীর্ঘ বিলম্বের পর মধ্যরাতে সিলেটে আসে।

দীর্ঘ সময় যাত্রীদের বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। এ সময় তাদের প্রায় অভুক্ত অবস্থায় রাখা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

ফলে মাত্র দুই দিনের ব্যবধানে সিলেটগামী দুটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, একটি ফ্লাইটের মাঝআকাশ থেকে ঢাকায় ফিরে আসা এবং অন্যটির দীর্ঘ বিলম্ব; এই ঘটনাগুলোকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না যাত্রীদের অনেকে।