শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

18214

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৬ ২০:১৩

আপডেট

৩০ আগস্ট ২০২৬ ২০:১৪

সিলেট

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ২০:১৩

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সোহাগ সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় তার একটি গরু সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চলে যায়। গরুটি আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয়দের দাবি।

পরে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, পরিবারের সদস্যরা সোহাগকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিহতের চাচা আব্দুল কাদির বলেন, ‘প্রতিদিনের মতো সোহাগ সীমান্ত এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। কিন্তু বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়।’

স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক রাজুও দাবি করেন, বিএসএফের গুলিতেই সোহাগের মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সোহাগের মরদেহ দেখেছেন বলে জানান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

তবে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘সম্ভবত চোরাচালানের গরু আনতে গিয়ে সে গুলিবিদ্ধ হতে পারে। আমরা এ বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি।’

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং নিহত যুবক ঠিক কোন পরিস্থিতিতে সীমান্ত অতিক্রম করেছিলেন, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।