ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের টিম গঠন করা হয়েছে।
অন্য তিনজন হলেন; তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার, বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও ক্রিকেট বোর্ড গঠনে হস্তক্ষেপসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করবে দুদকের টিম।
