শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18288

law-justice

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৯

আইন আদালত

সুনামগঞ্জে ১৭ বাসকে জরিমানা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৯

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বাসগুলোর কাগজপত্র দ্রুত হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ কার্যালয়ের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স এ কার্যক্রম পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বাসগুলোর ফিটনেস সনদ, নিবন্ধন, ট্যাক্স টোকেন, রোড পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। বিভিন্ন অনিয়ম ও কাগজপত্রে ত্রুটি পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৭টি মামলা দায়ের করে সংশ্লিষ্ট বাসগুলোকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ইউএনও হিল্লোল চাকমা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও আইন প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।

অভিযানে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, বিআরটিএ সুনামগঞ্জের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।