শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18299

law-justice

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩২

আইন আদালত

সিলেটে দুই বেকারিতে অভিযান: একটিকে জরিমানা, অন্যটি সিলগালা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩২

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ উপকরণের ব্যবহারের দায়ে দুটি বেকারিকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে সিলগালা এবং অন্যটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, খাসদবির এলাকার ‘রুপালি বিস্কুট বেকারি’তে বিস্কুট তৈরির লাইসেন্স থাকলেও সেখানে নিয়মবহির্ভূতভাবে অন্যান্য খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

পরবর্তীতে বাদামবাগিচা এলাকার ‘প্রেসিডেন্ট হোম মেইড বেকারি’তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে খাবারে নিষিদ্ধ উপকরণের মিশ্রণ, মোড়কবিহীন পণ্য এবং অগ্রিম উৎপাদন তারিখ ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযানের সময় মালিকপক্ষ উপস্থিত না থাকায় এবং জনস্বাস্থ্যের হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে বেকারিটি সাময়িকভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত তদারকির অভাবে অনেক প্রতিষ্ঠানই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। জনস্বাস্থ্য রক্ষায় তারা প্রশাসনের আরও কঠোর নজরদারি দাবি করেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরজুড়ে এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।