শিরোনাম
সিলেটের রায়নগর ট্রিপল মার্ডার: মামলা যাচ্ছে পিবিআই’তে! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির

https://www.emjanews.com/

18360

surplus

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৮

অন্যান্য

শাল্লায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৮

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডুমরা শ্রীশ্রী রামকৃষ্ণ গোসাঁই আখড়ার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

দুপুরে ডুমরা আখড়া প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঘুঈয়ারগাঁও বাজারের প্রধান সড়ক ও কেন্দ্রীয় কালী মন্দির প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে আখড়া প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের আবির্ভাব, তাঁর জীবনাদর্শ ও ধর্মীয় শিক্ষার ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আখড়া পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক (অব.) তরুণ কান্তি দাস, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল খান, বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও থানার সহকারী উপপরিদর্শক ফুলন দেব।

এ সময় উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা সুধাংশু রঞ্জন দাশ, রেবতী চৌধুরী, নিকুঞ্জ তালুকদার, রবীন্দ্র সরকার, বাবুল দাস, দিলীপ দাস, অনিন্দ দাস, গনেন্দ্র দাস, বাদল দাস, লিটন দাস ও রাখেশ দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবকল্যাণ, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ মানুষের মধ্যে ন্যায়, সত্য, মানবিকতা ও কল্যাণবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।