শিরোনাম
সিলেটের রায়নগর ট্রিপল মার্ডার: মামলা যাচ্ছে পিবিআই’তে! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির

https://www.emjanews.com/

18361

national

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪০

জাতীয়

নাসিরনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪০

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উল্লাহ ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়ালের সঙ্গে একই গ্রামের ফজলুল হকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার জুম্মার পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আব্দুল আউয়ালের ছেলে নাজিম উল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।