শিরোনাম
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেটে হামের উপসর্গে আরো গেলো ২ শিশুর প্রাণ সিলেটের রায়নগর ট্রিপল মার্ডার: মামলা যাচ্ছে পিবিআই’তে! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক

https://www.emjanews.com/

18363

sylhet

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১২

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৪

সিলেট

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১২

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

শনিবার সকালে সিলেটের কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এর আগে গতকাল প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে হেনেস্তার শিকার হন সাংবাদিকরা। এর প্রেক্ষিতে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।

সৌজন্য সাক্ষাত শেষে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে, তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে৷ এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।

তিনি আরও উল্লেখ করেন, বোয়িং বিমান কিনতে হবে এমন কোনো চাপ কেউ দিচ্ছে না কেউ। দেশের চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে, প্রয়োজনে আরও কেনা হবে।

এসময় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী।

ইমজা / কেএম