শিরোনাম
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেটে হামের উপসর্গে আরো গেলো ২ শিশুর প্রাণ সিলেটের রায়নগর ট্রিপল মার্ডার: মামলা যাচ্ছে পিবিআই’তে! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক

https://www.emjanews.com/

18364

national

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯

জাতীয়

সাভারে মাদ্রাসা শিশুকে নি/র্যা/তন, গ্রে/প্তা/র ৫

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটিকে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল। এ ঘটনায় ২৬ আগস্ট শিশুটির বাবা আদালতে মামলা দায়ের করেন। মামলায় পাঁচ শিক্ষার্থী, চার শিক্ষক ও একজন পরিচালককে আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে সাভার মডেল থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

এরপর মামলা দায়েরের পর দিনভর ও রাতভর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মামলার বাকি পাঁচ আসামি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।