শিরোনাম
সিলেটসহ সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই হাম পরিস্থিতির অবনতি: এক দিনে ভর্তি ১১২, মৃ/ত্যু বেড়ে ১৫৮ সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ: রহস্যের জট এখনও খোলেনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত: হুমায়ুন কবির সিলেটে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যা: শিক্ষক গ্রেপ্তার চলতি সপ্তাহেই আসছে নতুন পে স্কেলের গেজেট অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সিলেটে ৭৮ লাখ টাকার চো/রাচা/লানী পণ্য জব্দ

https://www.emjanews.com/

18368

surplus

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫০

অন্যান্য

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫০

অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় জড়িত না হওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারতীয় হাইকমিশন।

হাইকমিশন থেকে বলা হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি নির্ধারিত ও অফিশিয়াল পদ্ধতিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আবেদনকারীদের সতর্ক ও সচেতন থাকা জরুরি। প্রতারণা ও হয়রানি এড়াতে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

হাইকমিশনের এই নির্দেশনা ভিসা আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।