শিরোনাম
সিলেটসহ সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই হাম পরিস্থিতির অবনতি: এক দিনে ভর্তি ১১২, মৃ/ত্যু বেড়ে ১৫৮ সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ: রহস্যের জট এখনও খোলেনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত: হুমায়ুন কবির সিলেটে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যা: শিক্ষক গ্রেপ্তার চলতি সপ্তাহেই আসছে নতুন পে স্কেলের গেজেট অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সিলেটে ৭৮ লাখ টাকার চো/রাচা/লানী পণ্য জব্দ

https://www.emjanews.com/

18372

surplus

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭

অন্যান্য

অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭

ছবি: সংগৃহীত

অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্টের ব্যবহার রোধে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ৫ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইন্দ্রজিৎ প্রসাদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ শাখার সহকারী পরিচালক ডা. মো. মাহবুবুর রহমানকে করা হয়েছে সদস্য সচিব।

কমিটির অন্য সদস্যরা হলেন- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।

অফিস আদেশে কমিটিকে অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ উদ্যোগের মাধ্যমে অপচিকিৎসা, অননুমোদিত সাপ্লিমেন্টের ব্যবহার এবং এ ধরনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পথ আরও সুস্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।