শিরোনাম
সিলেটসহ সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই হাম পরিস্থিতির অবনতি: এক দিনে ভর্তি ১১২, মৃ/ত্যু বেড়ে ১৫৮ সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ: রহস্যের জট এখনও খোলেনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত: হুমায়ুন কবির সিলেটে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যা: শিক্ষক গ্রেপ্তার চলতি সপ্তাহেই আসছে নতুন পে স্কেলের গেজেট অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সিলেটে ৭৮ লাখ টাকার চো/রাচা/লানী পণ্য জব্দ

https://www.emjanews.com/

18382

sylhet

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৬

সিলেট

হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যা: শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৬

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মাদরাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে (১৪) বিষ পান করিয়ে হত্যার অভিযোগে শিক্ষক মাহবুব আলম মাহিকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহি নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে এবং ওই মাদরাসার শিক্ষক।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত জনি মাধবপুরের সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদরাসায় কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছিল।

মাদরাসার অর্থনৈতিক অনিয়ম এবং ছাত্রদের জন্য সংগৃহীত দানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় মাদরাসা প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহির সাথে জনির বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে গত ২২ এপ্রিল রাতে জনিকে ঘুমের মধ্যে মারধর ও জোরপূর্বক বিষ পান করানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন সকালে অভিযুক্ত মাহি অসুস্থ জনিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ‘জিনের আছর’ হয়েছে বলে প্রচার করেন। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি মাহিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।