শিরোনাম
সিলেটসহ সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই হাম পরিস্থিতির অবনতি: এক দিনে ভর্তি ১১২, মৃ/ত্যু বেড়ে ১৫৮ সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ: রহস্যের জট এখনও খোলেনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত: হুমায়ুন কবির সিলেটে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যা: শিক্ষক গ্রেপ্তার চলতি সপ্তাহেই আসছে নতুন পে স্কেলের গেজেট অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সিলেটে ৭৮ লাখ টাকার চো/রাচা/লানী পণ্য জব্দ

https://www.emjanews.com/

18374

economics

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

অর্থনীতি

বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিয়ে বৈঠক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

ছবি: ইমজা নিউজ

বাংলাদেশের জ্বালানি খাতে কানাডার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গেলো বুধবার (২ সেপ্টেম্বর) কানাডায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকটি আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন কানাডার কুইবেক প্রদেশ বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট ইলেকট্রিক সাপ্লাই ইউনিট পরিবারের সদস্য মোহাম্মদ জাকির আলী (জাকির সাদিক)।

আলোচনায় অংশ নেন কানাডার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি ও সংসদ সদস্য ক্লাউড গে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং মন্ট্রিয়েলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নোমান।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে খনিজ সম্পদ ও জ্বালানি খাতে বিনিয়োগের নতুন ক্ষেত্রসমূহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আলোচনা অত্যন্ত আশাব্যঞ্জক হয়েছে। ভবিষ্যতে এই খাতকে আরও গতিশীল করতে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়ার বিষয়েও উভয় দেশের প্রতিনিধিরা একমত পোষণ করেন।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ নিশ্চিত হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তা এক নতুন মাইলফলক হতে পারে। পাশাপাশি, এই উদ্যোগের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশি নাগরিকরা।