শিরোনাম
মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, শাহজালাল (রহ.) মাজার নিয়ে সভা সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন সিলেটে নি/খোঁ/জ শিশুদের নিয়ে প্রতারণার নতুন ফাঁদ: মাদ্রাসা ছাত্রের ভুয়া ভিডিও সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি

https://www.emjanews.com/

18481

sylhet

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪

সিলেট

টিকিট কালোবাজারির অভিযোগে আটক পুলিশের ভিডিও করায় সাংবাদিককে হ/ত্যা/র হুমকি!

‘মোবাইল বন্ধ করিলা নাইলে মারিলিমু’ বলে হুমকি জনৈকা মহিলার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২

ভিডিও করায় তেড়ে আসেন জনৈকা ( ছবি: ইমজা নিউজ)

সিলেট রেলস্টেশনে অবৈধভাবে অনলাইনে রেলের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু রেলের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় জেলা প্রশাসনের অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই আরএনবি সদস্যকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, তারা অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন। আটকের সময় তাদের কাছ থেকে রেলের টিকিট ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে অভিযানের সময় আটক দুই আরএনবি সদস্যকে সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে এক নারী সাংবাদিকের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘মোবাইল বন্ধ করিলা নাইলে মারিলিমু।’ পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে নিবৃত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাটি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে ওই নারী কী কারণে সাংবাদিকের ভিডিও ধারণে বাধা দেন এবং আটক দুই আরএনবি সদস্যের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযান শেষে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। জব্দ করা টিকিট ও মোবাইল ফোনও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ‘রেলের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিলেটে রেলের টিকিট কালোবাজারির ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।’