শিরোনাম
মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, শাহজালাল (রহ.) মাজার নিয়ে সভা সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন সিলেটে নি/খোঁ/জ শিশুদের নিয়ে প্রতারণার নতুন ফাঁদ: মাদ্রাসা ছাত্রের ভুয়া ভিডিও সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি

https://www.emjanews.com/

18506

national

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩

জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে ‘বজ্রের আগুন’

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩

ছবি: সংগৃহীত

বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গেটের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টি আর প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসার সামনে গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়।

বজ্রের সঙ্গে আগুন দেখে স্বাভাবিকভাবেই শুরু হয় দৌড়ঝাঁপ। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি জানান, বাড়ির গেটম্যানের ভাষ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অর্থাৎ, বজ্রপাত হলো, আগুনও জ্বলল; শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস এসে ‘জ্বালানি’ নিভিয়ে দিল!

তবে আগুনের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি ফিরেছে মন্ত্রীর বাড়িতে।