শিরোনাম
বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

https://www.emjanews.com/

18579

sylhet

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬

সিলেট

২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৭, ব্যবস্থা ১৮৮ যানবাহনের বিরুদ্ধে

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে আইন অমান্য করায় ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের আটক করা হয়।

অভিযানকালে পুলিশের হাতে মাদকও উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, মহানগরীর সড়কে ট্রাফিক আইন ও শৃঙ্খলা নিশ্চিত করতে এসএমপির ট্রাফিক বিভাগও অভিযান পরিচালনা করে। এতে মোট ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১১৩টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধপ্রবণতা ঠেকাতে বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।