শিরোনাম
বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

https://www.emjanews.com/

18580

sylhet

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১০

সিলেট

পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১০

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে একজন আন্তঃজেলা ডাকাত ও দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সদর কোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. জামাল হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুজ্জামান।

পুলিশের তথ্যমতে, জামাল হোসেন সবুজ একজন আন্তঃজেলা ডাকাত। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, ডাকাতির দুটি, ডাকাতির প্রস্তুতির একটি এবং মাদক আইনে দুটি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

পরে একই দিন বিকেল ৫টার দিকে কাষ্টঘর এলাকায় আরেকটি অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকুসহ তাজুল ইসলাম রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাজুল ইসলাম রাসেল সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল কাইয়ুম।

পুলিশের দাবি, রাসেল একজন ছিনতাইকারী। অভিযানে তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, পৃথক দুই অভিযানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।