শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

18661

sylhet

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০

সিলেট

হবিগঞ্জে গোসলরত নারীদের ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫০

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে গোসলরত নারীদের ছবি গোপনে মোবাইল ফোনে ধারণের অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় নেতৃবৃন্দও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, গোসলরত নারীদের গোপন ছবি মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।