শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

18997

national

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪০

জাতীয়

১৮ থানায় একযোগে অভিযান, কিশোর গ্যাং/য়ের ৬২৪ সদস্য আ/ট/ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪০

কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে মাঠে নামে। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকায় যেসব স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান চলাকালে সন্দেহজনক হিসেবে মোট ৬২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অতীত রেকর্ড ও অপরাধ সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।