শিরোনাম
সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট আজ: বিভাগজুড়ে ভোগান্তির আশঙ্কা সিলেটে ট্রাকের উপরে বালি, নিচে ১ কোটি ৩০ লাখ টাকার চালান এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন আট/ক, শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু

https://www.emjanews.com/

19190

sylhet

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯

সিলেট

কাল থেকে সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯

হবিগঞ্জে পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের অভিযোগে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ মোটর গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে বাস চলাচলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলছে। ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ বিরোধে মাঝে একাধিকবার সমঝোতা হলেও তা স্থায়ী হয়নি।

সোহেলের দাবি, গত ১০ মে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা শেরপুর এলাকায় হবিগঞ্জের একটি বাস আটক করেন। পরে ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে, তবে শ্রীমঙ্গলে হবিগঞ্জের বাস কোনো স্টপেজ দিতে পারবে না।

এরপরও গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটক করেন বলে অভিযোগ করেন তিনি। পরে ২০ সেপ্টেম্বর ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের সমঝোতা বৈঠকে ওই সমস্যার সাময়িক সমাধান হয় এবং আটক বাস ছেড়ে দেওয়া হয়।

তবে সর্বশেষ ২৪ সেপ্টেম্বর থেকে আবারও বাস চলাচল শুরু হলে মৌলভীবাজারের পক্ষ থেকে হবিগঞ্জের তিনটি বাস আটক করা হয়েছে বলে দাবি করেন সোহেল। এ পরিস্থিতিতে মৌলভীবাজারগামী বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে।

এই প্রেক্ষাপটে ১ অক্টোবর ভোর থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ধর্মঘটের কারণে জেলার সড়ক যোগাযোগে ব্যাপক ভোগান্তির আশঙ্কা রয়েছে।