শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19187

sylhet

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:০১

আপডেট

৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬

সিলেট

সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:০১

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ২৮ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সিলেটের দুজন চিকিৎসকও রয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

সিলেটের যেসব চিকিৎসক পদোন্নতি পেয়েছেন তারা হলেন- ডা. সুজন ঘোষ ও ডা. ফারজানা ইয়াসমীন।

ডা. সুজন ঘোষ বর্তমানে মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) হিসেবে কর্মরত ছিলেন। তাকে সহকারী অধ্যাপক (হেমাটোলজি) হিসেবে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে ওএসডি করা হয়েছে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

ডা. ফারজানা ইয়াসমীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (ইনডোর) হিসেবে কর্মরত ছিলেন। তাকে সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন) পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে এবং একই কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।