শিরোনাম
সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট আজ: বিভাগজুড়ে ভোগান্তির আশঙ্কা সিলেটে ট্রাকের উপরে বালি, নিচে ১ কোটি ৩০ লাখ টাকার চালান এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন আট/ক, শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু

https://www.emjanews.com/

19201

sylhet

প্রকাশিত

৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৫

সিলেট

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৫

ছবি: সংগৃহীত

২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবি নিউজের প্রধান উপদেষ্টা ও কলম সৈনিক লিয়াকত আলী খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নিজেকে প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তারা আরও বলেন, অপরাধ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শুধু সংবাদ প্রকাশ করাই নয়, সাংবাদিক সংগঠনগুলোকেও সোচ্চার ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সহসভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ।

সংবর্ধিত অতিথি ছিলেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কবির আহমদ সোহেল, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের স্টাফ ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ এবং গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া তালুকদার।

এ ছাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ইসলামী টিভির সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ, প্রধান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, মাওলানা নুরুল হুদা এবং দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিলেটী মাসুক।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সহসভাপতি শাহ আলম, সহসভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহসাধারণ সম্পাদক এইচ এম সেলিম, সহসাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন ও সাহেদ আহমদ রিপন, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহকোষাধ্যক্ষ কামরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক মো. আব্দুল আবিদ, সহপ্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক মো. সুলেমান হোসেন, দপ্তরবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহদপ্তরবিষয়ক সম্পাদক আব্দুর রহিম মুন্না, প্রযুক্তিবিষয়ক সম্পাদক এম এ মালেকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সদস্য লায়েক আহমদ, তবারক আলী, মজির উদ্দিন, মুজিবুর রহমান, সেলিম আহমদ এবং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব। পরে মুফতি আমিনুল ইসলাম ও মাওলানা জালাল আহমদও তেলাওয়াত করেন।