শিরোনাম
সিলেটের এক জেলায় পরিবহন ধর্মঘট আজ: বিভাগজুড়ে ভোগান্তির আশঙ্কা সিলেটে ট্রাকের উপরে বালি, নিচে ১ কোটি ৩০ লাখ টাকার চালান এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি সিলেটে ২৪ ঘণ্টায় ৩০ জন আট/ক, শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু

https://www.emjanews.com/

19214

surplus

প্রকাশিত

০১ অক্টোবর ২০২৬ ০০:৩০

অন্যান্য

কানাডা সরকারের হাতে দেড় হাজার বাংলাদেশীর নাম: ৩৪০ জনকে ফেরত

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ০০:৩০

কানাডায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে দেশটির সীমান্ত সংস্থা। চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে ৩৪০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। একই প্রক্রিয়ায় বর্তমানে আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি রয়েছেন।

সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ১৪ হাজার ৮৯৭ বিদেশি নাগরিককে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছে ভারতের নাগরিক- ৪ হাজার ২২৭ জন। এরপর রয়েছে মেক্সিকো (২ হাজার ২৮২), যুক্তরাষ্ট্র (৬০১), কলম্বিয়া (৫৮০), হাইতি (৫৩৫) ও রোমানিয়া (৪৩৩)। ৩৪০ জন নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অপসারণের প্রধান কারণ হিসেবে দেখা গেছে অভিবাসন আইন লঙ্ঘন। এই কারণে আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও ১২ হাজার ৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। আশ্রয়প্রার্থী নন- এমন আরও ১ হাজার ৭৯৪ জনকেও একই কারণে অপসারণ করা হয়েছে। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনকে ফেরত পাঠানো হয়েছে।

বহিষ্কার আদেশের ধরন অনুযায়ী, ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন আদেশ, ৩ হাজার ৩০৩টি ডিপারচার আদেশ এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন আদেশ।

এদিকে, ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ভারতের ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন রয়েছেন। ১ হাজার ৩৬৮ জন নিয়ে এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম।