শিরোনাম
সিলেটসহ সারাদেশে প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন পেছালো নিজের ঘর সামলান, তারপর অন্যকে নসিহত: জামায়াতকে প্রধানমন্ত্রী ‘হুজুর মাথা টিপার কথা বলে রুমে ডেকে প্যান্ট খুলে ফেলতেন’-নির্যাতিত শিশুর বর্ণনা কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, ৮ হাজারের অধিক পানগাছ কর্তন​ সিলেটে ভারতীয় অ/স্ত্রসহ কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হলো কিশোরের প্রাণহানী এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি

https://www.emjanews.com/

19242

national

প্রকাশিত

০১ অক্টোবর ২০২৬ ২৩:৩০

জাতীয়

১৫ দিনে পঞ্চগড়ে ৩ প্রতিমা ভাঙচুর, টাঙ্গাইলে ভাঙা হলো ৭টি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ২৩:৩০

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তিন উপজেলায় গত ১৫ দিনে তিনটি প্রতিমা ভাঙচুরের পর এবার টাঙ্গাইলের মির্জাপুরে একটি মন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উত্তর তোড়িয়া কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়। স্থানীয়দের দাবি, বাইরে থেকে বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে প্রতিমাটি ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি; ছায়া তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২৫ সেপ্টেম্বর দেবীগঞ্জের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরে নির্মাণাধীন প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভাঙচুর করা হয়। এ ঘটনায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এছাড়া ১৭ সেপ্টেম্বর বোদায় একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই তরুণ মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এদিকে বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী পশ্চিমপাড়ায় প্রায় ৮৫ বছরের পুরোনো একটি মন্দিরে দুর্গাসহ নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে জেলা পুলিশ ও মির্জাপুর-নাগরপুর সার্কেলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।