শিরোনাম
সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী ‘আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনুন’, সৌদি থেকে হবিগঞ্জের রেহেনার আকুতি মৃত চেলায় দিনরাত চলছে শতাধিক ড্রেজার, দুই দিনে ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ ৭২ শিক্ষানবিশ এএসপির পদায়ন, সিলেটে দুইজন সুখবর দিলেন মন্ত্রী আরিফ: ১০ হাজার কর্মী নিচ্ছে যে দেশ সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে হচ্ছে কমিটি: মন্ত্রী আরিফুল হক খু/ন করে পালিয়ে সিলেটে লুকানোর চেষ্টা: অবশেষে ধরা সিলেট সীমান্তে চো/রাচালান পণ্য জব্দ বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

https://www.emjanews.com/

19304

sylhet

প্রকাশিত

০৪ অক্টোবর ২০২৬ ১৩:৩২

আপডেট

০৪ অক্টোবর ২০২৬ ১৩:৪৭

সিলেট

খু/ন করে পালিয়ে সিলেটে লুকানোর চেষ্টা: অবশেষে ধরা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ১৩:৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব বিরোধের জেরে মঞ্জুর আহমেদ হত্যা মামলার এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট এবং এসআরবি-৭, সদর কোম্পানি, চট্টগ্রামের একটি যৌথ দল গত ০৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে সিলেটের কোতোয়ালি থানাধীন দরগা গেট এলাকার আজমির হোটেলে অভিযান চালায়। এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মালি হকের ছেলে মোঃ আলমগীর (৪০)।

ঘটনার বিবরণে এসআরবি জানায়, জমির পাশবর্তী পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে গত ১৯ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫টার দিকে মঞ্জুর আহমেদ পুকুরে মাছ ধরার জন্য মেশিন স্থাপন করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়। এ সময় তারা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে মাছ ধরতে দেবে না বলে হুমকি দেয়।

এর আগে একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় মুজাফফরের বাড়ির সামনে পাকা সড়কে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংস্থাটির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।