শিরোনাম
সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী ‘আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনুন’, সৌদি থেকে হবিগঞ্জের রেহেনার আকুতি মৃত চেলায় দিনরাত চলছে শতাধিক ড্রেজার, দুই দিনে ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ ৭২ শিক্ষানবিশ এএসপির পদায়ন, সিলেটে দুইজন সুখবর দিলেন মন্ত্রী আরিফ: ১০ হাজার কর্মী নিচ্ছে যে দেশ সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে হচ্ছে কমিটি: মন্ত্রী আরিফুল হক খু/ন করে পালিয়ে সিলেটে লুকানোর চেষ্টা: অবশেষে ধরা সিলেট সীমান্তে চো/রাচালান পণ্য জব্দ বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

https://www.emjanews.com/

19313

sylhet

প্রকাশিত

০৪ অক্টোবর ২০২৬ ১৯:১৪

সিলেট

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ১৯:১৪

ছবি: ইমজা নিউজ

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‘৭১ আমার জাতিসত্তার পরিচয়’- এই মূল চেতনাকে বুকে ধারণ করে রোববার (৪ অক্টোবর) বিকেলে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন, খসরুল ইসলাম, সাইদুর রহমান, আবু হানিফ, ইকবাল হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, ইমাম হোসেন, রাসেল হাসান, সাহানুর আহমদ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম  ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে নবগঠিত কমিটি রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা রাখবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।