মো. ইমরুল চৌধুরী
সিলেটের ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী উপজেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) সকালে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইমরুল চৌধুরী উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আনতারুজ্জামান চৌধুরীর ছেলে। তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক।
এছাড়া তিনি উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসলিমা আক্তার চৌধুরীর ভাই।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
